1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে কেন্দ্র থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার আটক ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে কেন্দ্র থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার আটক ২

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্র থেকে অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ এপ্রিল) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্রে অপহরণ হন পরীক্ষার্থী মুরাদ হোসেন। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি।

গোবিন্দগঞ্জ থানার এএসআই শরৎ চন্দ্র রায় জানান, খবর পেয়ে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে কাটামোড় উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com