1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার

চীনের অর্থায়নে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। এ সময় নীলফামারীতেই চীনের তৈরি হাসপাতাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘উপদেষ্টাদের কথা অনুযায়ী রংপুরের আশপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি। ফেসবুকে যা লেখালেখি চলতেছে এসব নিয়া চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত একহাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গায় কথা কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে আমাদের কাজ পরিচালনা করতে পারব।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, নিরাপত্তার দিক থেকে আমরা জানি যে উত্তর বঙ্গের মানুষ আচার-আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনসহ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com