
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ১১ এপ্রিল থেকে ২৫শে এপ্রিল দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন ঘোষনা করছে। কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের মহল্লায় ইউনিটে, ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন, আমীর ও সেক্রেটারীদের পরামর্শ ক্রমে দাওয়াতি গ্রুপ চলছে।
ইউনিয়নের প্রতিটি গ্রামে দাওয়াতি কাজ শেষে আলোচনা সভা, পথসভা শেষে ২২ এপ্রিল মঙ্গলবার দাওয়াতী পক্ষ পালন চলাকালে ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে এক বিশাল মটরসাইকেল শোডাউন করেছে জিন্দারপুর ইউনিয়ন জামায়াত। জামায়াতের জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েব আমীর মোঃ আব্দুর রউফ, উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, ইউনিয়ন আমীর মতিউর রহমান, সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ সাইফুল ইসলাম। মটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।