1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গুম হওয়া যুবদল কর্মীর হাতে তারেক জিয়ার উপহার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গুম হওয়া যুবদল কর্মীর হাতে তারেক জিয়ার উপহার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮২ বার

 

২০১৫ সালে গুম হওয়া জাতীয়তাবাদী যুবদলের কর্মী মোঃ নুর আলম মিয়ার স্বজনদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপহার পৌঁছে দিলেন যুবদল নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল গত মঙ্গলবার রাতে গাইবান্ধা শহরের সুখনগরে গুম হওয়া নুর আলম মিয়ার স্বজনদের হাতে এই উপহার পৌঁছে দেন।
ঢাকার পল্লবী থানার সাধারণ সম্পাদক মোঃ নুর আলম মিয়াকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ উত্তরা থেকে তুলে নেয়। দীর্ঘদিনেও খোঁজ না পাওয়ায় তাঁর স্ত্রী মুনিয়া আলম একমাত্র সন্তান রাজসহ সুখনগরে আশ্রয় নেন। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের তালিকা তৈরির অংশ হিসেবে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল ওই পরিবারের সাথে সাক্ষাত করে উপহার তুলে দেন। এসময় তাঁর সাথে ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com