1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে পৌর বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:৪২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে পৌর বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৬ বার

 

পলাশবাড়ী পৌর শহরে যথাযথ নিয়ম না মেনেই একের পর এক গড়ে উঠছে বানিজ্যক ভবন ও আবাসিক স্থাপনা।
বিভিন্ন পাড়া-মহল্লায় সরু সড়কের পাশে গড়ে ওঠা এসব ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড’ মানা হচ্ছে না। আবাসিক স্থাপনা ও বানিজ্যিক ভবন নির্মাণের পর বসবাসের জন্য কেউ পৌরসভা ও ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নিচ্ছে না। খুব কম ক্ষেত্রে অনুমোদন নেওয়া হলেও তা পালন করা হয় না। এতে করে বেশকিছু পাড়া-মহল্লা রয়েছে অগ্নিঝুঁকিতে।

পলাশবাড়ী পৌরসভার সার্ভেয়ার ফয়সাল আহমেদ জানান, ২০১৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ২০০ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে, তিনি আরো বলেন ৫ আগষ্টের পর পৌরসভায় যে সকল ভবন নির্মাণ হচ্ছে তার ৯৫℅ অনুমোদন নেই, এছাড়াও তিনি রংপুর স্টান্ড এর নাম উল্লেখ করে বলেন ঐখানে যেসব বিল্ডিং হচ্ছে তার বেশিরভাগ এর অনুমোদন নেই। পলাশবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মর্তুজা এলাহী বলেন, পৌর শহরে বেশকিছু পাড়া-মহল্লা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তবে আমি চেষ্টা করছি নিয়ম মেনেই আবাসিক স্থাপনা ও বানিজ্যিক ভবনের অনুমোদন দেয়ার। কোনো প্রকার অনিয়ম পৌরসভায় স্থান পাবে না।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম জানান, কিছু কিছু ভবন ছাড়পত্র নিয়ে থাকলেও অধিকাংশ বানিজ্যিক ভবন মালিকরা ছাড়পত্র নেয়নি, কোন কোন বানিজ্যিক ভবন ছাড়পত্র নেয়নি, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পলাশবাড়ী পৌরশহরের বেশ কিছু আবাসিক ও বানিজ্যিক ভবন, মার্কেট অগ্নি নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিল্ডিং করা হয়েছে অনেকগুলোতে রাস্তা নেই। মহিলা কলেজের পিছনে আবাসিক এলাকা, প্রফেসর পাড়া ও গৃধারীপুর সহ বেশ কিছু রোডে ফায়ার সার্ভিসের গাড়ি,এম্বুলেন্স,ময়লার গাড়ি ঢুকতে পারছে না এছাড়াও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশনও বাঁধাগ্রস্ত হচ্ছে। এতে করে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
যারা অনিয়ম করে বিল্ডিং নির্মাণ করেছেন, তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন সচেতন পৌরবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com