1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা'র ফুলছড়িতে ছয় ইউপি চেয়ারম্যান আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা’র ফুলছড়িতে ছয় ইউপি চেয়ারম্যান আটক

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

গতকাল (বুধবার, ২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপির সোহেল রানা শালু, ফজলুপুর ইউপির আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউপির আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউপির আব্দুল মান্নান আকন্দ এবং গজারিয়া ইউপির খোরশেদ আলম খুশু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা সভা চলছিলো। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেয়। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়ায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মাঝে।

পরে সভা শেষ হলে আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেফতারের দাবি জানান। পরে ফুলছড়ি থানার পুলিশ ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করে

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com