1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৫ বার

 

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে ২৮ মে দুপুর ১২ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ। মেডিকেল অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ প্রতীম দেবনাথ , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন।
সভায় বিভিন্ন বিভাগের অফিসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় পুষ্টি সপ্তাহে এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো , শিশু থেকে প্রবীণ , পুষ্টিকর খাবার সার্বজনীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com