1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭০ বার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) কালাইয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুনটে উপজেলা ও কালাইয়ে পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজ উদ্দীন, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক দুলাল ফকির, যুগ্ম আহবায়ক রতন চৌধুরী, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, জেলা যুবদলের সাবেক সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনজুম আলী।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় বক্তরা বলেন, তাঁর রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com