1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নি*হত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নি*হত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭২ বার

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় কর্মরত ছিলেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসাবো এলাকার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল মতিঝিল থানায় যাচ্ছিলেন এসআই কামরুল ইসলাম। পথে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের সড়কে পৌঁছালে বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই কামরুল ইসলাম খিলগাঁওয়ের বাসাবো এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন৷ তার গ্রামের বাড়ি নেত্রকোণা সদর থানায়।

ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বলাকা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com