1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৭ বার

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট থেকে ভাতিজার মোটরসাইকেলে বাড়িতে পাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ফুফু নুর বানু (৪৫) নিহত হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে কালাই উপজেলার মোলামগাড়ীহাটের অদুরে বামনগ্রাম মোড়ে এ দূর্ঘটনা ঘটে। ওই ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের ভাতিজা সৌরভ (২১) আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত নুর বানু বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। আহত সৌরভ নিহতের ভাতিজা একই জেলার শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

হতাহতের পরিবারের বরাত দিয়ে ওসি জাহিদ হোসেন জানান, ভাতিজা সৌরভের মোটরসাইকেলের পিছনে বসে নিহত নুর বানু জয়পুরহাট শহর থেকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়ক হয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালাই উপজেলার মোলামগাড়ীহাটের অদুরে বামনগ্রাম মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় তারা মোটরসাইকেল নিয়ে পাকা সড়কের উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই নুর বানু মারা যায় এবং মোটরসাইকেল চালক সৌরভ গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত সৌরভকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই ঘটনার পর ট্রাক নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকের মালিক, চালক ও সহকারির নাম ঠিকানা পুলিশ সংগ্রহ করেছে। এখন পর্যন্ত নিহতের পরিবার ওই ঘটনায় অভিযোগ করেনি। লাশ ঘটনাস্থল থেকেই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com