1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রাম বন্দরসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে গাইবান্ধায় সংহতি মিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রাম বন্দরসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে গাইবান্ধায় সংহতি মিছিল

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৪ বার

চট্টগ্রাম বন্দর রক্ষা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে দুই দিনের রোড মার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা জেলা শাখা।

২৮ জুন শনিবার সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সম্পাদক রাগীব হাসান মুন্নার নেতৃত্বে একটি মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। স্থানীয় পদক্ষেপ নাট্য সংগঠনের মিলনায়তন থেকে মিছিলটি বের হয়।

মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে।

এ মিছিল শেষে পদক্ষেপ মিলনায়তনে জেলা সিপিবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন লাকুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রাগীব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক আ্যাড, মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের দেশের প্রাণ। এই বন্দর বিদেশিদের দেয়ার চক্রান্ত করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাখাইনে করিডোর দেয়ার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছে যা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশপ্রেমিক শক্তির উদ্যোগে দুদিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করছে। সাধারণ সভা থেকে রোড মার্চের প্রতি সংহতি জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com