1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে পুলিশে দিলো ছাত্র-জনতা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে পুলিশে দিলো ছাত্র-জনতা

বিশেষ প্রতিনিধি, রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬১ বার

 

যশোরের কেশবপুরে বাড়ি ঘেরাও করে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (২ জুলাই) বিকেলে কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ঘেরাও করে ছাত্র-জনতা। পরে পুলিশ তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন পৌর মেয়র রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। দুপুরে তার অবস্থানের তথ্য পায় স্থানীয় ছাত্র-জনতা। এরপর তারা বাড়িটি ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ ওই বাড়ি থেকে গ্রেফতার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্র-জনতা সাবেক মেয়রের বাড়ি ঘিরে রাখে। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com