
কক্সবাজার হিমছড়ি সৈকতে পানিতে নেমে নিখোঁজ হয়েছেন ৩শিক্ষার্থী। তাদের মধ্যে একজন গতকাল এবং আরেকজন আজকে সকালে কক্সবাজার ১নং ওয়ার্ড সমিতি পাড়া পাওয়া গেছে। বুধবার (৯জুলাই)সকালে তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
জানা যায়,মৃত শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ, পিতা রফিকুল ইসলাম, তার স্থায়ী ঠিকানা বগুড়া। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হলে থাকতো। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র ছিলো।