1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বড়ভাই কর্তৃক জমি জবর দখলের অভিযোগ নিরাপত্তাহীনতায় ছোট ভাই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বড়ভাই কর্তৃক জমি জবর দখলের অভিযোগ নিরাপত্তাহীনতায় ছোট ভাই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৭ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার পবনাপুর গ্রামের মরহুম নইম উদ্দিনের ছোট ছেলে আজাদুল হক সরকার বাড়ীতে না থাকার সুবাদে তার আপন বড়ভাই নুরুল হক সরকার কর্তৃক ছোট ভাইয়ের জমি জবর দখল করার অভিযোগে গাইবান্ধার অতিরিক্ত মেজিষ্ট্রেট আদালতে পিটিশন নং-৩৪/২০২৪ একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের হয়েছে। জানা গেছে ছোটভাই আজাদুল হক সরকার বসত বাড়ী থেকে ১০ কিলোমিটার দুরে পলাশবাড়ী শহরে বসবাস করায় বড়ভাই নিজেই লিখে দেয়া জমি জবর দখল করেছে। আজাদুল হক আরও জানায় তিনি ২১/০১/১৯৯৪ ইং তারিখে ৩০১ দাগে ১১শতক জমি বড়ভাইয়ের নিকট কবলা রেজিষ্ট্রি করে নিয়ে ভোগ দখল করে আসাকালে সুচতুর বড়ভাই বিক্রিত জমি প্রতারণার মাধ্যমে নতুন রেকর্ড করে নিয়ে মাটি ভরাটের কাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে ছোটভাই নালিশী জমি নিজ দখলে নিতে গেলে বড়ভাই নুরুল হক সরকার ছোটভাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। তাৎক্ষনিক উপায়ন্তর না পেয়ে ছোটভাই আজাদুল আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ১৪/০১/২০২৪ ইং তারিখে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছে। বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহনের পর হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপর ন্যাস্ত করলে। পুলিশ স্থিতি অবস্থা ও শান্তি শৃংখলা বজায় রাখতে নোটিশ জারি করেছে। বাদী আজাদুল বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি সাংবাদিকদের জানান।##

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com