1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী শিক্ষার্থীদেরকে শোনানো হলো বীরমুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী শিক্ষার্থীদেরকে শোনানো হলো বীরমুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১১ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মুক্তিয়োদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদেরকে বীব মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের বীরত্বগাথা শোনানো অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ( উপ সচিব ) ড.মোঃ নুরুল আমিন ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রফিকুল ইসলাম নওশা,মজিবর রহমান,হযরত আলী,সহ ৫ জন মহান মুক্তিযোদ্ধের সেই দিন গুলোতে যুদ্ধকালিন সময়ের বীরত্বগাথা শোনান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো,পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাকিবুল হাসান এর পরিচালনায় এ অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী ছামিউল ইসলাম, গীতা পাঠ করেন ৭ম শ্রেনীর শিক্ষার্থী আদৃতা সরকার। কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com