1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ট্রাক টার্মিনাল দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছের স্মারক লিপি প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ট্রাক টার্মিনাল দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছের স্মারক লিপি প্রদান

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৭ বার

 

গাইবান্ধা বাস টার্মিনাল আধুনিকীকরণ এবং পৌরসভার অদূরে ট্রাক টার্মিনাল নির্মাণসহ ৫ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। আজ (বুধবার, ২৩ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেন তারা।

এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় সার্চ কমিটির প্রধান সম্রাট শেখ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও আধুনিক বাস টার্মিনালের অভাব এবং ট্রাক টার্মিনালের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে সাধারণ জনগণ, যাত্রীসাধারণ, চালক ও শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাস টার্মিনালের নাজুক অবস্থা, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, যাত্রীদের জন্য বিশ্রামাগার, টয়লেট ও ছাউনি না থাকা এবং ট্রাকের জন্য কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় পুরো শহরের সড়ক ব্যবস্থা ব্যাহত হচ্ছে, পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তাও হুমিকর মুখে পড়েছে।

তাদের দাবিগুলো হলো- গাইবান্ধা পৌরসভার বাস টার্মিনালকে অবিলম্বে আধুনিকীকরণ করা
যেখানে পর্যাপ্ত ছাউনি, বিশ্রামাগার, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা; পৌরসভার
আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ করা-যাতে চালক ও সহকারীদের জন্য বিশ্রামাগার, গ্যারেজিং ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে আধুনিক ব্যবস্থাপনা থাকে; যাত্রী ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে টার্মিনাল এলাকায় যথাযথ আলোকসজ্জা, সিসিটিভি এবং

আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা;
যানজট ও অব্যবস্থাপনা রোধে বাস ও ট্রাক পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে যথাযথভাবে বাস্তবায়ন করা এবং স্থানীয় সরকার, পৌরসভা ও গণপরিবহন মালিক-শ্রমিক সমিতির সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম
গ্রহণ করা।

এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যুবশক্তির কেন্দ্রীয় সদস্য যুবায়ের আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ডাবলু, সাদুল্লাপুর উপজেলা প্রধান সমন্বয়ক আতিক হাসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com