1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কর্মস্থলে ঢোকার আগে না ফেরার দেশে চলে গেলেন নির্বাচন কর্মকর্তা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কর্মস্থলে ঢোকার আগে না ফেরার দেশে চলে গেলেন নির্বাচন কর্মকর্তা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৬ বার

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান কর্মস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। ২০২১ সালের ২৫ জুলাই তিনি ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন।

ঘটনার বিবরণ দিয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, সকালে হাঁটতে হাঁটতে কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন আব্দুস সোবহান। সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত চিকিৎসক নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতের স্বজনদেরও অবহিত করা হয়েছে। তাঁর মেয়ে জামাই ঘটনাস্থলে আসছেন। মরদেহ তাঁর কাছে হস্তান্তর করা হবে। আব্দুস সোবহানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সোবহান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটাহাঁটি করতেন। তিনি কোয়ার্টারেই থাকতেন। আজ সকাল সাড়ে ৯টায় অফিসে না আসায় একজন সহকারী তাঁকে ডাকতে যান। তখন কোয়ার্টারের মেঝেতে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখানেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com