1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।সে নিখোঁজ হওয়ার পর তার বন্ধুরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ স্কুলছাত্র আপেল কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
এলাবাসী সূত্রে জানা যায়, প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর থেকে তাকে দেখতে পায়নি তার অন্য বন্ধুরা। তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে, তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসে তারা নদীতে নেমে খোঁজ করে।
এই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সে উদ্ধার হয়নি। নদীর স্রোত থাকায় রংপুরের ডুবারী দলকে খবর দেয়া হয়েছে, তারা এ এলে উদ্ধার তৎপরতা চলাবেন বলে জানা যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com