1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার ও সুপারভাইজার নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার ও সুপারভাইজার নিহত

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের হাফেজিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের হেলপার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ও চালককে ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নিলে সুপারভাইজারেরও মৃত্যু হয়। চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন, সুপার ভাইজার রবিউল (৩০)। সে পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা যায়নি। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে প্রেরন করা হয়, মরদেহ য়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে দ্রুত রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com