
গাইবান্ধায় অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে পৌর তাঁতী লীগের সাবেক আহ্বায়ক মোঃ রুবেল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর (বুধবার) বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে বিষয়টি ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
গ্রেফতারের পর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছে।