1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারা রাজ্যের মারু অঞ্চলের কাদাউরি এলাকায় খনিতে খননকালে ধসের ঘটনা ঘটে। ওই সময় বহু স্থানীয় শ্রমিক খনির মধ্যে কাজ করছিলেন। ধসের পর থেকে টানা উদ্ধারকাজ চলছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান সানুসি আওয়াল নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী। ওই স্বেচ্ছাসেবী জানান, নিহতদের মধ্যে তার এক ভাইও রয়েছেন। তিনি বলেন, ‘ধসের সময় ভেতরে শতাধিক শ্রমিক ছিলেন। আমরা ভাগ্যবান যে কয়েকজন জীবিত বের হতে পেরেছি। ধসের ঘটনা বেঁচে ফেরা এক চিকিৎসাধীন শ্রমিক ইসা সানি বলেন, ‘শতাধিক মানুষের মধ্যে আমরা কেবল ১৫ জন জীবিত বের হতে পেরেছি।’ জামফারা রাজ্যের খনি শ্রমিক সংগঠনের কর্মকর্তা মোহাম্মাদু ইসা জানান, ধ্বংসস্তূপ সরানোর সময় অনেক উদ্ধারকারী শ্বাসকষ্টে ভুগছেন। জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। জামফারায় অবৈধ স্বর্ণখনি দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। এসব খনি সাধারণত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। এ কারণে খনি এলাকায় প্রায়ই সহিংসতা, গোলাগুলি আর প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com