1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ও এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ৮ অক্টোবর বুধবার ১১ টায় কালাই উপজেলা পরিষদ সভাকক্ষে স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয় সেলপ কর্মসূচির আওতায় উপজেলার দশটি গ্রাম থেকে আগত ৩৪ জন কিশোরীকে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। যারা স্বপ্ন সারথি দলে থাকাকালীন সময়ে ১৮ বছর অতিক্রম করেছে বাল্যবিয়ে ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে এমন কিশোরীদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, কালাই থানা ওসি তদন্ত শ্রী দীপেন্দ্রনাথ সিংহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরী, কাজী মোহাম্মদ মনোয়ারুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ জান্নাতুন সাকিব উপজেলা কৃষি অফিসার, মোসাম্মত বিলকিস বেগম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মোঃ মাহমুদুল হাসান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম জেলা ব্যবস্থাপক সেলপ মোহাম্মদ কায়েম উদ্দিন স্বপ্ন সারথি কিশোরীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় খাতিজা খাতুন অফিসার সেলপ এবং সহযোগিতায় কমিউনিটি অরগানাইজার ঋতুপর্ণা বর্মন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com