1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর... - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, অতঃপর…

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার

 

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার অভিযোগে জেলাজুড়ে ৫০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ জানায়, বিদেশে পলাতক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছিল। ক্ষেত্রবিশেষ জনপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতো ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলের জন্য।

শুক্রবার সকালে নগরীর ঈদগাহসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সময়ের এ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের পরিচয় গোপন রাখতে মুখঢাকা রুমাল বা মাস্ক ব্যবহার করেছিলেন।

পুলিশ আরও জানায়, অভিযানটি জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা পুলিশ তৎপর রয়েছে এবং এ ধরনের কার্যক্রম বন্ধ করতে যথাযথ পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com