1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার 

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার

 

গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলা (নং-২৩) এর এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত ১১টার দিকে কুমিল্লা জেলায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করে র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) এবং র‍্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প (সিপিসি-২)।

গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com