1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ,পৌর প্রশাসন, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত সকলের বক্তব্য শোনেন ও প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা গুলো সমাধানে সকলের সমান সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পরামর্শ নিয়ে উন্নয়ন সাধন ও সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে পলাশবাড়ী আগমনে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com