1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেলার ৫ টি আসনে মনোনায়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেলার ৫ টি আসনে মনোনায়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৭ টি উপজেলা নিয়ে ৫ টি সংসদীয় আসন । এই সংসদীয় আসনে অংশ নিতে উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা জেলার ৫ টি আসনে মনোনায়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর ৫ টি আসনে ৬০ জন প্রার্থী মনোনায়ন ফরম উত্তোলন করেন । জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, কয়েক দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদ , সতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৫ জন প্রার্থী গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনায়ন দাখিল করেন ।

গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে ১০ জন , সদর-২ আসনে ৮ জন , সাদুল্যাপুর ও পলাশবাড়ী-৩ আসনে ১০ জন, গোবিন্দগঞ্জ-৪ আসনে ৬ জন এবং সাঘাটা ও ফুলছড়ি -৫ আসনে ১১ জন প্রার্থী মনোনায়ন ফরম দাখিল করেন।

তারপর যাচাই-বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। তারপর থেকে প্রার্থীরা ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com