1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ প্রেসক্লাবের গাইবান্ধা জেলা কমিটির সভায় গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির কার্যক্রম বাতিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ প্রেসক্লাবের গাইবান্ধা জেলা কমিটির সভায় গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির কার্যক্রম বাতিল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার

 

গাইবান্ধা জেলা কমিটির সকল সদস্যের স্বাক্ষর ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সংশ্লিষ্ট কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (০৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম সরকার ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সরকার কে গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আঃ রহিম সরকার এবং সাধারণ সম্পাদক আলমগীর রতনের পক্ষ থেকে মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসে। পাশাপাশি থানায় মামলা করার কথাও জানানো হয়।
বৈঠকে আরও জানানো হয়, কমিটি গঠনে যে অর্থ ব্যয় হয়েছে তা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, যা সংগঠনের নীতিমালা ও শালীনতার পরিপন্থী বলে মনে করেন সদস্যরা।
এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে, যা সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে বলে মত দেন উপস্থিত সদস্যরা।
উদ্ভূত পরিস্থিতি, অভিযোগ ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সকলের সম্মতিতে গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির চলমান কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com