1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে পুনাকের শীতবস্ত্র বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে পুনাকের শীতবস্ত্র বিতরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার

 

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন দুর্গম চর অঞ্চলে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। তাঁর উপস্থিতিতে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার সভানেত্রী জনাব ইসরাত জাহান বীথি।
তীব্র শীতের কষ্ট থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের কিছুটা উষ্ণতা দিতে পুনাকের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় পুনাক সভানেত্রী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদিকা জনাব কাজরিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা; জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা; ফুলছড়ি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট থানা পুলিশ ও অন্যান্য অফিসার-ফোর্স।
পুনাকের এই উদ্যোগে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়রা এ মানবিক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com