1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া ( ৫ ) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনার পর ইজিবাইক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারিয়াকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পিকিং সিকদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রূপসা থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com