1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার

বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর এলাকায় ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করা যাবে) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব প্রামাণিক উলিপুর পাড়ার বাসিন্দা। তিনি ফজলু ওরফে ফজু প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার একটি বড় নারিকেল গাছের নিচে সজীব প্রামাণিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়ার উদ্দেশ্যে সজীব নারিকেল গাছে উঠেছিলেন। গাছটি উঁচু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা মাসুদা বেগম বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে ছেলেকে শেষবার দেখেছি। সে নেশা করত। সে বিবাহিত ছিল এবং তার মেয়ের বিয়েও দিয়েছে। তবে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com