1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৭ দফা দাবিতে গাইবান্ধা জেলা পরিষদ কর্মচারীদের কমপ্লিট শার্টডাউন কর্মসূচি পালন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৭ দফা দাবিতে গাইবান্ধা জেলা পরিষদ কর্মচারীদের কমপ্লিট শার্টডাউন কর্মসূচি পালন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় কমপ্লিট শার্টডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি, গাইবান্ধা শাখা।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ গাইবান্ধার বাস্তবায়নে রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি গাইবান্ধা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলা পরিষদ কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো ও বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় গাইবান্ধা জেলা পরিষদের সকল সরকারি কর্মচারীবৃন্দ কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com