1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার ৫ আসনের মধ্যে ৪টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের জয়, একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার ৫ আসনের মধ্যে ৪টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের জয়, একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে একটি আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। শুক্রবার সকাল ১১: ৩০ মিনিটে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা চূড়ান্ত ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পান ৩৭ হাজার ৬৭৫ ভোট এবং জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পান ৩৩ হাজার ৭৩২ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোঃ আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট এবং জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার পেয়েছেন ২১ হাজার ৩১০ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এ টি এম আওলাদ হোসাইন পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. আব্দুর রহিম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট এবং জাতীয় পার্টির কাজী মশিউর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩০ ভোট।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জামায়াত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ ৮৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোঃ ফারুক আলম সরকার পেয়েছেন ৭২ হাজার ৭৪১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ৩৭ হাজার ২৩৫ ভোট।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com