1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার

বগুড়ার ভবানীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক ও অপর এক অসুস্থ নারী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

জানা যায়, ছোনকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ৭নং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সামিদুল ইসলামের ভাগ্নে মোঃ আতিকুল ইসলাম (১৮) ভবানীপুর-শেরপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বর্তমানে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রী সাগর কুমার রায়ের মমতাময়ী মা অসুস্থ হয়ে একই হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থতার খবর পেয়ে আরমান হোসেন ডলার তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে দুই রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরমান হোসেন ডলার বলেন, “মানবিকতা ও সহমর্মিতাই আমাদের রাজনীতির মূল শক্তি। দল-মত নির্বিশেষে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, মহান আল্লাহর রহমতে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।”

সর্বশেষে তিনি মহান আল্লাহ পাকের দরবারে আহত ও অসুস্থ দু’জনের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com