1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬১ বার

বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ ইমাম হাসান তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের বিশিষ্ট সাংবাদিক মোঃ মুনছুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরকণ্ঠ ও সীমান্তের আওয়াজ পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামসুল আলম, বগুড়ার সাংবাদিক মেহেদি হাসান রাজীব, শিবগঞ্জের সাংবাদিক কামরুল হাসান এবং সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহমুদুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মুক্তিযোদ্ধা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মতিউর রহমান আকন্দসহ রাজশাহী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com