1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচু'রের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচু’রের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭০ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মইনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এসময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এস.এম. মইনুল ইসলাম বলেন, “পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেন থানা ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com