1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৪ বার

 

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামে, থানা পুলিশের একটি টিম হ্যাকার চক্রকে ধরতে বুধবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায়। এসময় গ্রামের কিছু লোক হৈ চিল্লা শুরু করে হামলা করার জন্য ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এস,আই নজরুল ইসলাম আহত হয়েছে। এ খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়েছেন।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকালে ওই গ্রামে পুনরায় অভিযান চালালে বিলকিস নামে এক নারীকে ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। আটককৃত বিলকিস বেগম ছোট জামালপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস, আই শিবলী ইমরুল কায়েস বলেন, আমরা হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান চলাকালে ডাকাত ডাকাত করে চিৎকার করে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক এ ঘটনায় একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com