
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্র্যাপিট একশন ব্যাটালিয়ান (র্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব পলাশ। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা-এর কৃতি সন্তান।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা সাদুল্লাপুরসহ পুরো গাইবান্ধা জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা মনে করছেন, তার এই সাফল্য জেলার জন্য একটি গৌরবের বিষয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
এদিকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।