
জয়পুরহাটের কালাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত উপহার সামগ্রী সমাজের অসহায় দুস্থ ও গরীবদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ত্রান বিতরন করেন।
জানা গেছে, জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ী, থ্রি পিচ, হাজী রুমাল, নগদ অর্থ, হুইল চেয়ার ও ঢেউটিন মানবিক সহায়তা হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরন করেন। এসময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মৌদুদ আহমেদ, পৌর বিএনপি নেতা আব্দুল আলিম সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।