1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেলা পরিষদের সামনের রাস্তাটা যেন এক মৃত্যুফাঁদ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেলা পরিষদের সামনের রাস্তাটা যেন এক মৃত্যুফাঁদ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার

গাইবান্ধা জেলা পরিষদের সামনে মৃত্যুফাঁদে পরিণত কালভার্ট গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গাইবান্ধা জেলা পরিষদের সামনে ছোট্ট একটি কালভার্ট বর্তমানে যানবাহন চলাচলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কালভার্টের নিচ দিয়ে জিআই পাইপের মাধ্যমে শহরে পানি সরবরাহ করা হয়। সম্প্রতি পাইপটি ফেটে যাওয়ায় কালভার্টের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী এই সড়ক ব্যবহার করলেও কালভার্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। সড়কে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় অসচেতন চালক বা পথচারীরা সহজেই দুর্ঘটনার শিকার হতে পারেন। একটি ছোট অবহেলা যে কারও জীবনে বয়ে আনতে পারে সারা জীবনের কান্না। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কার, পাইপলাইন মেরামত এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com