1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারী ও শিশুর সুরক্ষা–সচেতনতা বাড়াতে গোবিন্দগঞ্জে প্রাণবন্ত কমিউনিটি সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারী ও শিশুর সুরক্ষা–সচেতনতা বাড়াতে গোবিন্দগঞ্জে প্রাণবন্ত কমিউনিটি সভা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩২ বার

 

গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক প্রচার কার্যক্রম ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরফমনু গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন/২০২৬ কোয়ার্টারে জিওবি (GOB) খাতের আওতায় এই সভার আয়োজন করা হয়।

​”শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজিত এই কমিউনিটি সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার জনাব ইশতিয়াক আহমাদ আবীর।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব মোছাঃ পারছিয়া আক্তার।

​আলোচনা সভায় নারী ও শিশুর অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল—নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষা, বাধ্যতামূলক জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন এবং নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ।

​এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারীর ভূমিকা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা গ্রামীণ জনপদে টেকসই উন্নয়নের জন্য নারী ও শিশুদের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা তথ্য অফিসের সাইন অপারেটর জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী ও কিশোর-কিশোরী এই সচেতনতামূলক সভায় অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com