1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় শিশু-নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তাল মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় শিশু-নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তাল মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৭ বার

গাইবান্ধায় শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শহর। শনিবার সকালে শহরের গণাসাস কার্যালয়ের সামনে স্থানীয় সিএসও হাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
“শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” এবং “আর কত শিশুর লাশ”—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুরুজ হক লিটন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সালাউদ্দিন কাশেম। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ঋত্বিক প্রসাদ।
এছাড়াও মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলি রানী দেবী, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কান্ডারী মহিলা সংস্থার সোমা বেগম, রবিদাস উন্নয়ন পরিষদের দরিয়া রবিদাস, রবিদাস ফোরামের সুনীল রবি দাস এবং মনির হোসেন সুইটসহ অনেকে অংশগ্রহণ করেন।
বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com