1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি গঠন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি গঠন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৪ বার

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি বিধিমালা ও নিয়োগ নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করেই কলেজের বর্তমান অধ্যক্ষ শরিফুজ্জামান প্রিন্সের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর গোলাম মাজেদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাদাকাত হোসেন এবং লুৎফর রহমান।

জানা গেছে, কলেজের অভিভাবক সদস্য রফিকুল ইসলাম এবং রেজাউল ইসলাম অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, নিয়োগ কার্যক্রমে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়নি এবং নিয়োগ বোর্ডের কার্যক্রমে বিভিন্ন অসঙ্গতি ছিল।

অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয় পর্যালোচনার জন্য সোমবার (১৫ জুন) সকাল ১১টায় মহিপুর বাজার ডিগ্রি কলেজে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট নথিপত্র, নিয়োগ সংক্রান্ত রেকর্ড, গভর্নিং বডির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহল এ তদন্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তদন্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেই প্রতিবেদনের আলোকে গ্রহণ করা হবে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

শেষে কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তদন্ত কমিটি, প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি,কলেজ ষ্টাফসহ অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com