1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন, কঠোর পদক্ষেপের দাবি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন, কঠোর পদক্ষেপের দাবি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৩ বার

 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোঃ মোস্তাক আহম্মেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু এবং ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল রাজ্জাকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য ভয়াবহ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এসব থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, মাদক ও জুয়া পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ জরুরি। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে এ বিষয়ে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com