1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিরসরাই প্রেসক্লাবের নতুন নেতৃত্বে সাঈদ ও মাঈন: দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিরসরাই প্রেসক্লাবের নতুন নেতৃত্বে সাঈদ ও মাঈন: দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬ বার

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং প্রীতি সম্মিলন শনিবার সকালে উপজেলার মহামায়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে হাফেজ জাবেদুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সভার প্রথম অধিবেশনে প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া এম আনোয়ার হোসেন অডিট প্রতিবেদন পেশ করেন এবং সদস্যরা নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে মতামত প্রদান করেন।

নির্বাচনী প্রক্রিয়ায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটে ‘জাগো নিউজ’র মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক এবং ‘আরটিভি’র মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ‘দৈনিক পূর্বকোণ’র মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচন প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান পর্যবেক্ষণ করেন।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে বলেন, কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লিফটন গ্রুপের সিইও ও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন এবং সাংবাদিক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা আ. ক. ম. জান্নাতুল করিম থোকন, ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন এবং চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

এছাড়া মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, জোরারগঞ্জ জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ কনক, ইছখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নুর উদ্দিন জাহিদ, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, ব্যবসায়ী সাইফুল ইসলাম টুটুল, বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফু উদ্দীন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং ছাত্রনেতা তরিকুর রহমান বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights