1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা মানজুর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা মানজুর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ বার

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির মূলধারায় পা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসাবিজ্ঞানী ড. কারিশমা মানজুর। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি প্রচারণায় সক্রিয় রয়েছেন। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচন তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

ড. কারিশমা মানজুরের নির্বাচনী প্রচারণার অন্যতম বৈশিষ্ট্য হলো করপোরেট রাজনৈতিক তহবিল বর্জন। তার প্রচারাভিযান থেকে জানানো হয়েছে, তিনি কোনো ধরনের করপোরেট অনুদান গ্রহণ করেন না। ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত তার নির্বাচনী তহবিলে দুই লাখ ছয় হাজার ডলারের বেশি অর্থ জমা হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত অনুদান হিসেবে এসেছে এক লাখ ৮১ হাজার ডলারের বেশি এবং তিনি নিজে তার প্রচারণায় ২৫ হাজার ডলার ঋণ হিসেবে প্রদান করেছেন।

নির্বাচনী প্রচারণায় ড. কারিশমা মানজুর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও মানবিক ইস্যুতে সরব রয়েছেন। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার দাবিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার সমর্থকদের দাবি, তিনি যদি নির্বাচনে জয়ী হয়ে সিনেটর হিসেবে নির্বাচিত হন, তবে বিজ্ঞানের কোনো শাখায় পিএইচডি ডিগ্রিধারী প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনের অনন্য নজির স্থাপন করবেন। একজন বিজ্ঞানী হিসেবে তার এই যাত্রা মার্কিন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights