1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে উপ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আল আমিন সরকার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে উপ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আল আমিন সরকার 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১২ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ শান্তিপূর্ণ ভাবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ ৯ মার্চ শনিবার পূর্ব নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ টি পৃথক বুথে সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে এ উপনির্বাচনে ইউপি সদস্য হিসাবে ফুটবল প্রতিকে ৮ শত ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হিসাবে মরহুম বাদশা মেম্বারের কন্যা ইউপি সদস্য প্রার্থী স্বপ্না খাতুন মোরগ প্রতিকে পেয়েছেন ৮ শত ৩২ ভোট।

এ উপ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহামুদুল হাসান,জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,ওসি তদন্ত লাইছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বেতকাপা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ নির্বাচনে মোট ভোটার ছিলো ২ হাজার ৪ শত ৪৬ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ শত ৭০ জন ও পুরুষ ভোটার ১১ শত ৭৬ জন। মোট প্রাপ্ত ভোট ১৭ শত ২৯ টি এর মধ্যে বাতিল ভোট ২০ টি মোট বৈধ ভোট ১৭ শত ৯ টি।

উল্লেখ্য, বেতকাপা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মেম্বারকে হত্যার পর উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য পদ শুন্য হওয়ায় ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com