1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোলাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোলাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার

মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপালবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোলাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বৃহস্পতিবার (৪এপ্রিল) বানরগাছি গণ উচ্চ বিদ্যালয় মাঠের এ ইফতার ও দোয়া মাহফিলে গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। ইফতার ও দোয়া মাহফিল এবং নির্বাচনী আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কোরবান বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরিফ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, বেরীবাইদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। বিকেল পাঁচ টার মধ্যেই বানরগাছি গণ উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিনত হয় এবং শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com