1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

জহিরুল ইসলাম মিলন,(ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ধনবাড়ীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল  সকালে ধনবাড়ী  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ধনবাড়ী  উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের পরে  আলোচনাসভায়  অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির

 সভাপতি আশরাফ হোসেন এর সভাপতিত্বে  ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক  আলোচনা করেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন।

এসময় ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ফারাহ্ ফাতেহা তাকমিলা,  প্রাক্তন শিক্ষক লাকি, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, বেসরকারি সংস্থা নিজেরা করি, সকল সদস্যবৃন্দ প্রমুখ।

এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল স্লোগান ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সততা সংঘের সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com