গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আলহাজ্ব আলম প্রধান (৭৫) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না রাজেউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা গতকাল মঙ্গলবার বাদজোহর ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে উপজেলার গোপালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।