সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। দূগাপূজাকে কেন্দ্র সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির নেতৃবিন্দু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।এ সময় মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আকবর আলী তালুকদার বলেন, শারদীয় দূর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান না পায়। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আল রাহী বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান
থাকবে। সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ সম্প্রীতে নষ্ট করতে চাইরে আমরা তাদের প্রতিরোধ করবো। আরো উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ধলুসহ অন্যান্য নেতৃবিন্দু।